

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিল্লির ব্যস্ততম এলাকা গ্রেটার কৈলাশ-১-এর এম ব্লক মার্কেটে অবস্থিত সালমান খানের ফিটনেস ব্র্যান্ডের একটি জিম ফ্র্যাঞ্চাইজিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বহুতল ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশের একটি বিশেষ দল। দমকল বাহিনী আসার আগেই পুলিশের তাৎক্ষণিক তত্পরতায় জিমের ভেতরে থাকা সবাইকে দ্রুত ও নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হয়।
পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা এসে কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের সময়োচিত ভূমিকা এবং দমকলের দ্রুত পদক্ষেপে এক বড় ধরনের বিপর্যয় ও প্রাণহানি এড়ানো গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার আসল কারণ উদঘাটনে জিমের অভ্যন্তরীণ ব্যবস্থা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিনির্বাপণ কাজ শেষ হওয়ার পর সার্বিক নিরাপত্তার স্বার্থে স্থানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বলিউড তারকা সালমান খান বরাবরই ফিটনেস ও শরীরচর্চার জন্য জনপ্রিয় এবং তার অধীনে এই জিম ফ্র্যাঞ্চাইজিটি পরিচালিত হচ্ছিল।
অগ্নিকাণ্ডের পর সাময়িক উদ্বেগ তৈরি হলেও ঘটনায় কোনো হতাহত না থাকায় স্বস্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বর্তমানে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।


