বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবকে লেখা শুভশ্রীর চিঠি ফাঁস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টালিগঞ্জের রুপালি পর্দায় অন্যতম জনপ্রিয় ও সফল জুটি দেব-শুভশ্রী। একসময় শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম ও কেমিস্ট্রি নিয়ে বিনোদন পাড়ায় চর্চার শেষ ছিল না। তবে সময়ের নিয়মে সেই সম্পর্কে ফাটল ধরে এবং পরবর্তীতে দুজনই নিজেদের ব্যক্তিগত জীবনে ভিন্ন পথ বেছে নেন।

মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ ১১টি বছর। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার একসঙ্গে পর্দায় ফিরছে সবার প্রিয় এই ‘দেশু’ জুটি। তাদের নতুন ছবির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। ছবিটির বিশেষ আকর্ষণ হলো, এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পরিচালকের আসনে বসলেন দেব।

শুভশ্রীর চিঠির শুরুটা এরকম, “প্রিয় দেব, আজ (বুধবার) ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম।

কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি।”

শুভশ্রী জানান, প্রথম দিকে এই সিনেমা নিয়ে দেবের প্রতি ঈর্ষা হলেও শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা। অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল।

পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললে কখন? কীভাবে এতটা আয়ত্ত করলে? কিন্তু সিনেমাটির যাত্রা যত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।’

সিনেমাটির অংশ হতে পেরে ভীষণ আনন্দিত শুভশ্রী। লিখলেন, “তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন।

তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে- এটা নিশ্চিত।”

সম্প্রতি বুধবার ছিল ‘দেশু ৭’ চলচ্চিত্রের শুটিংয়ের শেষ দিন। বিশেষ এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে দেবকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন শুভশ্রী, যেখানে উঠে এসেছে তাদের কাজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। দেব ও শুভশ্রী ছাড়া এই ছবিতে কলকাতার আরও দুই জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকারকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank