রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর
expand
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

ক্যাফে থেকে আলাদাভাবে বের হওয়ার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

৩৪ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল এবং ২৪ বছর বয়সী তারকা ব্যাটার যশস্বীকে একই স্থানে আলাদা সময়ে দেখা যাওয়ায় নেটিজেনরা তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা জল্পনা তৈরি করেন।

মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া সেই ক্লিপিং ঘিরে চর্চা যখন তুঙ্গে, ঠিক তখনই জল্পনায় জল ঢেলে কড়া জবাব দেন ম্রুণাল ঠাকুর। যশস্বীকে নিয়ে তৈরি একটি ভিডিওর কমেন্ট সেকশনে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘ভাই রিল্যাক্স... এত শিক্ষিত মানুষ হয়েও আপনারা কীভাবে এমন গুজবে বিশ্বাস করেন?’

একই সাথে বিনোদন জগতের এই অহেতুক চর্চা ছেড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন, ‘আজকালকার ‘জেন জি’ (Gen Z)-দের থেকে শিক্ষা নিয়ে সঠিক বিষয়ে ভিডিও বানান, তাহলে ভিউ আরও বেশি পাবেন।’

যদিও পরবর্তীতে মন্তব্যটি মুছে ফেলা হয়, তবে তার আগেই ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে সেই স্ক্রিনশট প্রকাশিত হয়ে যায়।

এই ঘটনায় ম্রুণালের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন তার অনুরাগীরাও; নেটিজেনদের একাংশ কটাক্ষ করে লিখেছেন, ‘একই দিনে কি দুজন মানুষ একই রেস্তোরাঁয় যেতে পারেন না?’

উল্লেখ্য, ম্রুণালের প্রেম ও বিয়ে নিয়ে এমন রটনা এই প্রথম নয়- এর আগে ২০২৫ সালে অভিনেতা ধনুষের সাথে তার সম্পর্কের গুঞ্জন উঠেছিল, এমনকি ২০২৬ সালে তাদের সম্ভাব্য বিয়ের খবর নিয়েও বলিপাড়ায় জোর আলোচনা চলেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন