

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলা লোকসংগীতের আঙিনায় নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। সংগীতপ্রেমীদের কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী স্বাগত দে। তার এই অসময় চলে যাওয়ায় বাংলা গান ও সংস্কৃতির জগতে এক বিশাল অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
গত ৩ আগস্ট সোমবার তিনি আকস্মিকভাবে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে ৬ আগস্ট বৃহস্পতিবার এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাগত দে তার মেধা ও সুরের জাদুতে দীর্ঘ সময় শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। বিশেষ করে ‘সোনা বন্ধু রে’ এবং ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো জনপ্রিয় গানগুলো তার কণ্ঠে নতুন প্রাণ পেয়েছিল।
তার পরিবেশনার অনন্য গুণেই বাংলা লোকগান নতুন প্রজন্মের কাছে নতুন রূপ নিয়ে পৌঁছে যায়। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গন ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক বার্তা জানিয়েছেন তার সহকর্মী ও পরিচিতজনেরা।
গায়িকা জোজো শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা।" অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিজের শৈশবের স্মৃতি মনে করে শোক প্রকাশ করেছেন।
এছাড়া সমসাময়িক লোকশিল্পী দেব চৌধুরী এই প্রয়াণকে লোকসংগীতের জন্য এক বিরাট ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। শিল্পী শারীরিকভাবে চলে গেলেও, তার গান রয়ে যাবে সংগীতা অনুরাগীদের হৃদয়ে।