রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফডিসিতে সাংবাদিকদের হুমকি-হয়রানির প্রতিবাদে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৭:২১ পিএম আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
expand
বিএফডিসিতে সাংবাদিকদের হুমকি-হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকবৃন্দ।

রোববার (২৮ জুন) বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ঘোষণা দেওয়া হয়, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত বিএফডিসিতে কোনো ধরনের সংবাদ সংগ্রহে অংশ নেবেন না সাংবাদিকরা।

পরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএফডিসিতে সংবাদ সংগ্রহকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকরা হলেন- এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার হুমাইরা সিদ্দিকা, সময় টিভির সিনিয়র রিপোর্টার নেওয়াজ শুভ এবং টাইমস টুডের সিনিয়র রিপোর্টার সামাদ রুবেল।

বিএফডিসির ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলি, জুম্মনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রবেশ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।

এছাড়া, শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশের অনুমতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ সীমিত করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপদ, স্বাধীন ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
South Africa VS Canada
Scheduled
29 Jun, 01:00 AM
VS
World Cup