মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে: রাতে ফল ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে
expand
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে

দীর্ঘ ৭ বছর পর আবারো গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত।

নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪,৭৬১ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর ধাপে ধাপে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তদারকিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে ৩৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানিয়েছেন, “দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গকসু নির্বাচন জাতীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলকভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। সর্বশেষ ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে তৃতীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হলেও ২০২০ সালে তা বিলুপ্ত ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Uzbekistan
24'
2 - 0
6' Cristiano Ronaldo
17' Nuno Mendes
World Cup