

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
এর আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
এর ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

