

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীনের শিয়ামেন শহরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UN Trade and Development—UNCTAD) আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের ‘The Ocean Economy and Future Investment: Financing an Inclusive Blue Frontier’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
ফিউচার ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬ (FIC2026) একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্ভাবক ও শিল্প খাতের নেতারা অংশ নেন। টেকসই প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক বিনিয়োগকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উপায় নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD), চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও শিয়ামেন মিউনিসিপ্যাল সরকারের অংশীদারত্বে আয়োজিত এ সম্মেলনটি চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড (CIFIT)-এর একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
সম্মেলনে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ‘ব্লু ইনক্লুসিভ ফাইন্যান্স ইনিশিয়েটিভ’ (Blue Inclusive Finance Initiative) নামে একটি উদ্যোগের প্রস্তাব দেন। উদ্যোগটির চারটি প্রধান স্তম্ভ হলো— ব্লু মাইক্রোফাইন্যান্স ফ্যাসিলিটি, ব্লেন্ডেড ব্লু কার্বন অ্যান্ড ইমপ্যাক্ট ফান্ড, প্রযুক্তি অংশীদারত্ব এবং যৌথ একাডেমিক কর্মসূচি। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি অংশীদারদের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।
এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী টেকসই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, জলবায়ু সহনশীলতা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব সৃষ্টিসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অঙ্গীকার ও সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন।

