বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসায় ববি শিক্ষার্থীর পঁচে যাওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

ববি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:০২ এএম
নিহত শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকার।
expand

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার। ২২ জুলাই রাত ১২ টার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে।সহপাঠীদের বক্তব্য অনুযায়ী উছ্বাস গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

উদ্ধার অভিযানের বিষয়ে বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, ‘লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আত্মহত্যা কিনা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank