রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে রোববার (৫ জুলাই)। মোট আসন ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞানে ৪৪৯৮টি, বিজ্ঞানে ৪৭৯৫টি, ব্যবসায় ১৯৯৭টি আসন রয়েছে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুলাই বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দুই শিফটে ১৭ জুলাই হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের আর বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে নির্ধারণ করা হয়েছে।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সব তথ্য জানতে পারবেন।

সরকারি সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup