

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন ধরেই ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ‘গুপ্ত গুপ্ত’ স্লোগানের প্রচলন করেছে দলটির প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনগুলো। সমালোচনার ক্ষেত্রে প্রায়ই এই শব্দটি ব্যবহার করতে দেখা যায় প্রতিপক্ষকে। তবে এবার সেই স্লোগানকেই উলটো ব্যঙ্গ করে নিজেরাই প্রচারণা চালিয়েছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে একটি ব্যানারে দেখা যায়, বড়ো অক্ষরে লেখা “এই গুপ্ত গুপ্ত…”। ব্যানারের এক পাশে ইশারা করা কার্টুন চরিত্র এবং অন্যপাশে “Ok” লেখা সংলাপের মাধ্যমে পুরো বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছে তারা। ব্যানারটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা তৈরি করেছে।
শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা বলেন, ‘তাদেরকে (শিবির) অন্য ছাত্রসংগঠনগুলো যেভাবে ব্যঙ্গ করে 'গুপ্ত' বলে, তারা এই বিষটিকেই কাজে লাগিয়ে ইতিবাচকভাবে প্রচার করছে। জিনিসটা সুন্দর এবং ফানি। আগে তো এমন কিছু দেখিনি। তবে বিষয়টা ভালো লেগেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক বলেন, এই ট্যাগ মূলত সামনের দিনে শিক্ষার্থীদের ওপর জুলুম নির্যাতন করার জন্য একটি ন্যারেটিভ। আমরা শুরুতেই সেই ন্যারেটিভকে একেবারে ভেঙে দিতে চাই। মূলত ‘গুপ্ত, গুপ্ত’ হচ্ছে এখনকার একটা ট্রেন্ড। আর সমসাময়িক যে ট্রেন্ডিং চলছে এবং যে উক্তিগুলো আছে, সেগুলোকে নিয়ে আসার উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের যতটা অ্যানগেজ রাখা যায়। আমাদের প্রচার তো আর আমরা করি না, নানান ট্যাগ দিয়ে আমাদের প্রতিপক্ষরাই এই কাজ করে দেয়। এজন্যই মূলত আমরা এই ব্যানার লাগিয়েছি।’
