রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজে দীর্ঘ ছুটি, অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা যাচ্ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:২৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ঈদের ছুটি চলছে। টানা শেষে আগামী রবিবার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। কারণ ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্তক্লাস নেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত স্কুলের ক্লাস হওয়াদ কথা ছিল। তবে ছুটি নিয়ে শিক্ষকদের অসন্তোষের কারণে পুরো রমজানই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বড় গ্যাপ পড়েছে। এটি কীভাবে দূর করা যায় সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রমজানের ছুটি সমন্বয় করা হবে নাকি অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দুই/একদিনের মধ্যে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দিতে পারেন।

এর আগে মাদ্রাসায় পুরো রমজান মাস জুড়ে ছুটি ঘোষণা করা হয়। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুল ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে ছুটি নিয়ে বৈষম্য হয়েছে দাবি করে শিক্ষকরা এর প্রতিবাদ জানান।

বৈষম্য দূর করতে মাধ্যমিক স্কুলেও পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ছুটি ঘোষণার পর ড. মিলন জানিয়েছিলেন, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প তারা ভেবে রেখেছেন। মন্ত্রীর সেই ভাবনার প্রতিফলন চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup