শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা টিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই।

মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। কিন্তু ম্যাচের ৮৬তম মিনিটে হঠাৎই চোট পেয়ে মাঠে বসে পড়েন মেদিনা। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার পায়ের কাফ (ক্যাফ) পেশিতে চোট লেগেছে।

যদিও এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা কোচিং স্টাফের পক্ষ থেকে মেদিনার চোটের মাত্রা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে শেষ ষোলোর ম্যাচের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিয়মিত একাদশে বাঁ-প্রান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ডিফেন্ডারের অনুপস্থিতি স্কালোনির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও দুইবার সমতায় ফেরে প্রতিপক্ষ। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে নাটকীয় লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কঠিন এই পরীক্ষার পর আগামী ৭ জুলাই শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
41'
0 - 0
World Cup