শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা, পরিস্থিতি উত্তপ্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন এমনটি অভিযোগ করেছেন।

শনিবার ( ৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের মিছিলে হামলার ঘটনা ঘটে। এর পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে দলটির নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে জামায়াত নেতা আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, ‘বিএনপি'র কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup