

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে সোহেল তাজ লেখেন, ‘একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।’
তিনি আরও লেখেন, ‘গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে দেশ ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচার করে এখন আবার দেশে ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করা হচ্ছে।’
এর আগে গত ২৮ জুন ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পৃক্ত।
তবে সোহেল তাজের পোস্টে উত্থাপিত অভিযোগগুলো তার ব্যক্তিগত বক্তব্য। এ বিষয়ে শেখ হাসিনা বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

