মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির হলে গোসলরত শিক্ষার্থীর ভিডিও ধারণ, অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম
আটক বিইউপি শিক্ষার্থী
expand
আটক বিইউপি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক ছাত্রের গোসল করার ভিডিও ধারণের সময় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিউপির)-এর মোসাদিকুর নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রফেশনাল মাস্টার্সের ছাত্র তিনি। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামে। আজ শনিবার ( ১৪ মার্চ) সাড়ে তিনটায় হলের পদ্মা ব্লক থেকে আটক করা হয়।

বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থী জানান, ‘কিছুদিন আগে এক ছেলে গোসলরত অবস্থায় খেয়াল করে কেউ তার গোসলের ভিডিও করছে। কিন্তু সেইবার ভিডিওকারীকে ধরা সম্ভব হয়নি। আজ আরেকজন শিক্ষার্থী গোসল করার সময় দেখে একজনকে গোসলের ভিডিও ধারণ করতে। তবে এইবার ভিডিও ধারণকারীকে শিক্ষার্থীরা হাতেনাতে ধরে ফেলে। তার ফোনে একাধিক এরকম আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।’

একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না জানান, আটককৃত ব্যক্তির মোবাইলে শিক্ষার্থীদের গোসলের একাধিক ভিডিও পাওয়া গিয়েছে। সে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া করে এবং টিএসসিতে তাদের একটি গ্রুপ রয়েছে। তাছাড়া তার ফোনে টিএসসিভিত্তিক আড্ডা ও বিভিন্ন অনলাইন গ্রুপের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, আমরা ঘটনাটি শাহবাগ থানায় জানাই পরে থানা থেকে পুশিল এসে তাকে আটক করে নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup