সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটা, আবেদন করতে পারবেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
ফাইল ছবি
expand

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এ কোটায় ভর্তির জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রবাসীদের সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

তবে বিশেষ কোটায় ভর্তির আবেদন অনলাইনে নয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ম্যানুয়ালি করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবেন।

এ ছাড়া প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা বা সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় কিংবা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও বিশেষ কোটায় ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিজ নিজ শিক্ষা বোর্ডে আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank