

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবশেষে জুলাই মাসের বেতন নিয়ে সুখবর পেল মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা। তাদের জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১৩ আগস্টের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
বুধবার (১২ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের জুলাই মাসের (বেতন-ভাতার সরকারি অংশের) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১২ আগস্ট হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৪৮ তারিখ: ১২/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৩ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।


