সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি অধ্যাপক নাজমুন নাহার আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:১৮ এএম আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
অধ্যাপক ড. নাজমুন নাহার
expand
অধ্যাপক ড. নাজমুন নাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ড. নাজমুন নাহারের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অবদানের তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপকের মরদেহ আজ শনিবার দুপুর ১২টায় ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় জানাজার নামাজ শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন