রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌ-ড্রোন ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের মানববিহীন নৌযান (ইউএসভি) বা ড্রোন নৌযানের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ১৭তম ধাপে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ড্রোন নৌযান সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এতে ঘাঁটিটি ধ্বংস হওয়ার পাশাপাশি সেখানে থাকা বিপুলসংখ্যক মানববিহীন নৌযানে আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য, একই অভিযানে বাহরাইনে অবস্থিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র সামরিক লক্ষ্য নির্ধারণে এই কেন্দ্রটি ব্যবহার করত এবং হামলায় এটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

হামলার কারণ হিসেবে আইআরজিসি অভিযোগ করেছে, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সেতু ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। ওই হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরিবহন অবকাঠামো ও সেতুতে হামলা অব্যাহত রাখে, তবে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন বা মার্কিন শেয়ারধারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা–সম্পর্কিত স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে।

এছাড়া আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, তারা এসব অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে বিবেচিত হবে।

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : মেহের নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup