

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার তিতাস উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কহিনূর (৩৫) নামে এক নারী টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত কহিনূর মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।