শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

​দক্ষিণ আফ্রিকায় সম্মানজনক নিয়োগ পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী
expand
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সল প্লাকি ইউনিভার্সিটির (এসপিইউ) ফ্যাকাল্টি অফ ইকোনোমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সাইন্স এর অধীনে হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়ে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন।

​শুক্রবার (২৭ মার্চ) ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই সম্মানজনক নিয়োগ প্রফেসর সোবহানীর একাডেমিক দক্ষতা, গবেষণায় উৎকর্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও উচ্চশিক্ষায় তার অনন্য অবদানের এক বৈশ্বিক স্বীকৃতি।

​সফরকালে তিনি সেখানে বিশেষায়িত সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া তিনি সল প্লাকি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন।

​তথ্য মতে, গত ২৪ মার্চ তিনি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন