বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী-মন্ত্রীদের নাম ভাঙিয়ে প্রতারণা, চক্র গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিভিন্ন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণায় জড়িত একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের সঠিক সংখ্যা, তাদের পরিচয়, প্রতারণার অভিনব কৌশল, জব্দকৃত আলামত এবং এসংক্রান্ত তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন