মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের অকশন ম্যানেজার পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা করার অভিযোগে রবিন শিকদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম। এসময় রবিনের কাছ থেকে অপরাধ সংঘটনে ব্যবহৃত আইফোনসহ ৫টি মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়।

সিআইডি জানায়, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে প্রথমে যোগাযোগ ও পরবর্তীতে বিশ্বস্ততা অর্জন করে। চক্রটি নিজেদেরকে বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং পরবর্তীতে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে। কথোপকথনের একপর্যায়ে তারা জানায়, বিমানবন্দরের অকশনে জব্দকৃত বা অব্যবহৃত বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে বিক্রি করা হবে।

সিআইডি আরও জানায়, ইলেকট্রনিক্সের ব্যবসায় যুক্ত হওয়ার কথায় রাজি করিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ৩০ লক্ষ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হলে বিভিন্ন তথ্য-প্রমাণ ও প্রযুক্তির সহযোগিতায় রবিনকে গ্রেফতার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup