সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা কর্মকর্তাকে প্রধান শিক্ষকের ‘ইবলিশ’ মন্তব্য, ভিডিও ভাইরাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসানকে উদ্দেশ্য করে এক প্রধান শিক্ষকের ‘ইবলিশ’ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সোমবার (৬ জুলাই) ‘ফোকাস নিউজ’ নামে একটি ফেসবুক পেজে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল মিয়ার একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল ইসলামকে ‘ইবলিশ’ বলে মন্তব্য করেন।

এর আগে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ-সংক্রান্ত অভিযোগ এনে প্রধান শিক্ষক হেলাল মিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলমান রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর শিক্ষক সমাজেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, একজন সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্য করে এ ধরনের ভাষা ব্যবহার শিক্ষকদের মর্যাদা ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক হেলাল মিয়া বলেন, “আমরা শিক্ষকরা ওই কর্মকর্তার কাছে জিম্মি হয়ে আছি। ‘ইবলিশ’ শব্দটি রাগের মাথায় বলে ফেলেছি। আমি আমার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “যে কেউ অভিযোগ করতে পারে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একজন সরকারি কর্মচারীকে নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত।”

ঘটনাটি ঘিরে মাধবপুরের শিক্ষা অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পুরো ঘটনার নিরপেক্ষ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup