মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে আগুনে পুড়লেন ৪ যুবক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
expand
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানী মিরপুরের পল্লবী থানায় আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন - মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।

রোববার (১৯ জুলাই) থানার সিটি ক্লাব এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপনে আতশবাজি ফোটাচ্ছিলেন। এসময় বিস্ফোরণটি ঘটে।

দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো সাকিব নামের একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত ঘটনার বিবরণ দিয়ে জানান, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় ওরা আতশবাজি দিয়ে উদযাপন করছিলেন। হঠাৎ, আগুনে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি। তাদের মধ্যে তাহাসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের ইকোনমিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। তাহাসিন, সজীব, রিফাতের বাসাও একই এলাকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন