

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর দক্ষিণখানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মানিক মিয়া (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে দক্ষিণখানের কাওলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মানিক মিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। বর্তমানে রাজধানীর বিমানবন্দরের আশকোনা এলাকায় থাকতেন। সেখানে তার মুদিখানার ব্যবসা রয়েছে।
হাসপাতালে মানিক মিয়ার শ্যালিকা রুপালী আক্তার জানান, দুপুরে কোনো একটি কাজে অটোরিকশায় করে উত্তরার দিকে যাচ্ছিলেন মানিক মিয়া। পথে কাওলা মোড়ে পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য দক্ষিণখান থানায় অবগত করা হয়েছে।

