শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
তাজিয়া মিছিল

দুপুর পর্যন্ত এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
লোগো।
expand
লোগো।

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হবে। এ লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত, আনুমানিক ভোর ৪টা পর্যন্ত, লালবাগ বিভাগের নিম্নলিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে। তাই বিকল্প সড়কে চলাচলের আহ্বান জানানো হয়।

হোসাইনী দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চকবাজার মডেল থানা মোড় → চকবাজার → থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দও রোড → বকশী বাজার (কল পাড়) মোড় → বকশী বাজার লেন → হোসাইনী দালান রোড হয়ে ভোর ৪টা হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

হোসাইনী দালান ইমামবাড়া → হোসাইনী দালান রোড → বকশী বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → উমেশ দও রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহিদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সায়েন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup