

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় ২ বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী রোববার (২৮ জুন) থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে দেশের ৫টি কেন্দ্র থেকে এই ভিসা পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে ট্যুরিস্ট ভিসা চালুর কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে। তবে পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু হবে।
মেডিকেল ভিসা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পরিধি আরও বাড়ানো হবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে আমরা মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত রাখব।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্যদিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পর রাজধানীর বারিধারার প্রগতি সারণির যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে আসেন দিনেশ ত্রিবেদী।
