

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। তবে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
নকআউট পর্বে আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাঠে নামবে ব্রাজিল।
নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ফলে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে সম্ভাবনার তালিকায় আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন—এই তিন দলই।
গ্রুপ পর্বের সমীকরণ এখনও পুরোপুরি পরিষ্কার না হওয়ায় ব্রাজিলের প্রতিপক্ষ জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় একযোগে দুটি ম্যাচের পর চূড়ান্ত হবে ‘এফ’ গ্রুপের চিত্র।
কানসাস সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস, আর ডালাসে মুখোমুখি হবে জাপান ও সুইডেন। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে হবে।
