শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ চলাকালীন বড় ধাক্কা, প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তেজনার মাঝেই কঠোর পদক্ষেপ নিল ফিফা। ফুটবল প্রশাসনে সরকারি ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নেপালের ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায়, অবিলম্বে কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালের ফুটবল সংস্থার ওপর আরোপিত শাস্তি বহাল থাকবে।

ফিফার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নেপালের ফুটবল ফেডারেশনের কর্মকাণ্ডে গুরুতর অনিয়ম রয়েছে। পাশাপাশি সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে নিয়মবহির্ভূত হস্তক্ষেপের অভিযোগও পাওয়া গেছে। এসব কারণেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা।

বর্তমানে তিন দেশ আয়োজিত বিশ্বকাপে ৪৮টি দেশ শিরোপার লড়াইয়ে ব্যস্ত। এমন সময় নেপালের ফুটবল প্রশাসনের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

নেপালের কোনও ক্লাব ফিফা এবং এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার কোনও প্রকল্পেও যুক্ত হতে পারবে না নেপাল। ফিফার পরবর্তী কংগ্রেসের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে। তার জন্য নেপালের ফুটবল সংস্থাকে আবেদন জানাতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়া, ভারত, পাকিস্তান, কঙ্গোর মতো দেশগুলোর উপরেও নেমে এসেছে ফিফার নিষেধাজ্ঞা। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও নামতে পারেনি এই দেশগুলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup