বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) মধ্যরাতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে জঙ্গিপুর মহকুমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশে টহল দেওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন ওই জওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত জওয়ানের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

উত্তর প্রদেশের কনৌজ জেলার বাসিন্দা বিনীত মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন। বজ্রাঘাতের মৃত্যুর সময় সীমান্তে দায়িত্বরত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন মিঠিপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন জওয়ান বিনীত। সে সময় জেলাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।

খোলা আকাশের নিচে জিরো লাইনের কাছে নজরদারির সময় বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান এবং পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে সূত্র জানিয়েছে।

এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৫ জন। নৌকায় করে গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রাঘাতের শিকার হন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup