সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক মাঠে রয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:২৫ পিএম
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন
expand
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন

ঈদুল আজহাকে ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে পুলিশ।

এ সময় পশুহাটে জালনোট চিহ্নিত করতে সাদা পোশাকে টিম কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার।

সড়কে নিয়মিত টহলের পাশাপাশি পশুহাটে মোবাইল টিম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বাস টার্মিনালগুলোতে টিকিট কালোবাজারি রোধে মোবাইল কোর্ট কাজ করছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন