সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার মাহফিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ এএম
ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
expand
ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

ইফতার ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেসর ড. মাসউদুর রহমান তালুকদার। তাঁর পরিচালনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণতা পায়। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন