বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গুলিতে মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর আহত

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:০১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
expand
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

রাজধানীর সায়দাবাদে মাদক কারবারীদের গুলিতে মাদকদ্রব্য অধিদপ্তরের এক ইন্সপেক্টর আহত হয়েছেন। তার নাম ছিদ্দিকুর রহমান (৪০)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে এই ঘটনা ঘটে।

মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। তাদের কয়েকটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে এরপর যান সায়দাবাদ এলাকায়।

তিনি জানান, সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারীকে সনাক্ত করে তাদের একজনকে ঝাপটে ধরে ছিদ্দিকুর। তখন ওই সন্ত্রাসী তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি ছিদ্দিকুরের বাম পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।

সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

মাসুম নামে এক মাদক কারবারী এই গুলি করেছে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup