বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সাথে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা।

অপরদিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু গণমাধ্যমকে বলেন, মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পেয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup