বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম ১ শতাংশের বেশি কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ৬৮ দশমিক ৫৮ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, উভয় ধরনের অপরিশোধিত তেলের এই দরপতন গত মার্চের পর সর্বনিম্ন সমাপনী মূল্য।

বাজার বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের পরই তেলের বাজারে এ পরিবর্তন এসেছে।

সম্প্রতি ট্রাম্প বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা ‘খুব ভালো’ভাবে এগোচ্ছে। একই ধরনের মন্তব্য করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানান, দুই দেশের আলোচনায় ‘অত্যন্ত ইতিবাচক’ অগ্রগতি হচ্ছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Bosnia-Herz
Scheduled
02 Jul, 06:00 AM
VS
World Cup