সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, খেলা কবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:২১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচের পর প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত জানা গেছে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হবে আর্লিং হলান্ডের নরওয়ে।

রাউন্ড অব ৩২-এ আইভরিকোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এর মাধ্যমে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ইউরোপীয় এই দলটি ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে।

এর আগে জাপানের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। প্রথমার্ধে সানোয়ার গোলে পিছিয়ে পড়ে তারা। তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে সেলেসাওরা। বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ৫৬তম মিনিটে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে দলটি।

সমতা ফেরার পরও জয়ের পথ সহজ ছিল না ব্রাজিলের জন্য। একাধিক শট পোস্টে লেগে ফিরে আসে, আবার জাপানের গোলরক্ষক কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে ধরে রাখেন। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি নায়ক হয়ে ওঠেন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে ব্রুনো গিমারায়েসের পাস থেকে জয়সূচক গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।

অন্যদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে নরওয়ে। আর্লিং হলান্ডকে কেন্দ্র করে গড়া আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাসী ইউরোপীয় দলটি এবার ব্রাজিলের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank