সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ম্যাচ নিয়ে মুখ খুললেন হালান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের অবস্থান নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। তার মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা খুবই সীমিত হলেও ম্যাচে সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে তার দল।

মঙ্গলবার (৩০ জুন) শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। ম্যাচে জয়সূচক গোল করেন হালান্ড নিজেই। চলতি আসরে এটি তার পঞ্চম গোল।

ম্যাচ শেষে ফিফাকে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রাজিল ম্যাচ নিয়ে প্রশ্নের জবাবে হালান্ড বলেন, ‘বাস্তবতা মেনে নিয়েই আমারা এগোচ্ছি।সম্ভাবনা খুবই কম, কিন্তু এটাই আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ।’

তবে পরিসংখ্যান কিছুটা ভিন্ন চিত্র দেখায়। দুই দলের আগের দেখায় নরওয়ে কখনো ব্রাজিলের কাছে হারেনি। এরপরও অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিচারে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষক।

আইভরি কোস্টের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পর ডালাস স্টেডিয়ামে উৎসবে মেতে ওঠে নরওয়ের সমর্থকেরা। মাঠে খেলোয়াড়রাও ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদযাপনে অংশ নেন। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ড্রাম বাজিয়ে উদযাপনে নেতৃত্ব দেন।

দেশের সমর্থন নিয়ে হালান্ড বলেন, ‘নরওয়ের মানুষ এখন দারুণভাবে আমাদের পাশে আছে। পুরো দেশ যেভাবে দলকে সমর্থন করছে, সেটা আমাদের অনুপ্রাণিত করছে।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তিনি আরও বলেন, ‘এ পর্যায়ে সব দলই শক্তিশালী। সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আমরা জানি কাজটা সহজ হবে না, তবে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন