শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দামে বড় লাফ, আরও বাড়ার শঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে।

সোমবার (৮ জুন) সকালে এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান।

এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ২.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে (৭১.৬০ পাউন্ড) পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের (ইউএস ক্রুড) দাম ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর এই যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কতটুকু পড়বে, তা নিয়ে ব্যবসায়ীদের চুলচেরা বিশ্লেষণের কারণে গত এক সপ্তাহ ধরে তেলের দাম ৯৫ ডলারের কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল।

উভয় দেশে পাল্টাপাল্টি হামলা শান্তিচুক্তি ক্ষেত্রে নতুন করে বাধা হতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank