সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগদের ক্যাম্পেইনে বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন শাহরিয়ার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ’ অংশ নিয়ে তিনি এই মেগা পুরস্কার জিতেছেন।

সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শাহরিয়ার নাফিজসহ মোট ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত ছিলেন। তাঁর হাত থেকেই মেগা পুরস্কার গ্রহণ করেন শাহরিয়ার।

পুরস্কারের অংশ হিসেবে শাহরিয়ার নাফিজ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে বসে বাংলাদেশ দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ উপভোগ করবেন।

এ ছাড়া রিচার্জ ক্যাম্পেইনের বিজয়ী ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল পিএস৫ তুলে দেওয়া হয়। এর আগে একই ক্যাম্পেইনে আরও দুজন বিজয়ী পিএস৫ জিতেছেন।

নগদের কুইজ ক্যাম্পেইনে বিজয়ীদের ‘নগদ গিফট বক্স’ দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে রয়েছেন ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের মো. আমজাদ আলী রিয়াদ, মৌলভীবাজারের মো. ইয়াছারুজ্জামান মিতুল, মোহাম্মদপুরের মো. মখলেছুর রহমান, বিমান বাংলাদেশের অপারেশনস অফিসার মো. তুহিন রেজা, ঢাকার ঐশী মনি, মৌলভীবাজারের মাহবুব সাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিজানুর রহমান।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাহরিয়ার নাফিজ বলেন, বিদেশের মাটিতে প্রিয় জাতীয় দলের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ তাঁর কাছে স্বপ্নের মতো। অধিনায়ক জামাল ভূঁইয়ার হাত থেকে পুরস্কার নেওয়ার মুহূর্তটিও সারাজীবন মনে রাখবেন বলে জানান তিনি। ফুটবলপ্রেমীদের এমন সুযোগ করে দেওয়ার জন্য নগদকে ধন্যবাদ জানান শাহরিয়ার।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের আনন্দ ও চাহিদাকে নগদ সবসময় গুরুত্ব দেয়। ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের আনন্দ আরও বাড়াতে এবং ডিজিটাল লেনদেনকে উৎসবমুখর করতে এই আয়োজন করা হয়েছে।

ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়া এবং ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে কুইজ ও মোবাইল রিচার্জের সমন্বয়ে এই ক্যাম্পেইন চালু করেছিল নগদ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাম্পেইনে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank