মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:০৬ পিএম
মো. সরোয়ার হোসেন | ছবি: সংগৃহীত
expand
মো. সরোয়ার হোসেন | ছবি: সংগৃহীত

সরকার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে সরোয়ার হোসেন তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup