

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম বড় ধরনের পতন থেকে রক্ষা পেয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ১৮৩ দশমিক ১২ ডলার।
অন্যদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৫ হাজার ১৯১ দশমিক ৬০ ডলারে নেমে আসে।
সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা বলেন, 'গত কয়েক দিনে স্বর্ণের দাম খুব বেশি ওঠানামা করেনি। ৫ হাজার ডলারের ওপরে ভালোভাবেই অবস্থান করছে।’
তিনি আরও জানান, মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
সাধারণত ডলারের মূল্য বাড়লে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। অন্যদিকে ট্রেজারি বন্ডের ফলন বাড়লে কোনো সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়।
ডে কাসা বলেন, ‘আমার মনে হচ্ছে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন।’
এদিন অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্সে ৮৬ দশমিক ৬০ ডলার, প্লাটিনাম ১ শতাংশ কমে ২ হাজার ১৭৯ দশমিক ৬৪ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৬৩৭ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে।
এদিকে দেশে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার সকাল ১০টা থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন
