বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন বরিশাল অঞ্চল থেকে!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
সংসদ ভবন
expand
সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়াবেন। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের নিয়ে আজ বুধবার (১১ মার্চ) বৈঠক করেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি। আগামীকাল সংসদ অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন