বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

জুলাই যোদ্ধার বিরুদ্ধে মামলা হলে রাজাকার হত্যায় মুক্তিযোদ্ধার নামেও কি মামলা হবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৩০ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের দায়মুক্তিকে (ইনডেমনিটি) সমর্থন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘এখন যদি বলা হয় তাদের মামলা করতে দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকার হত্যা করার দায়ে এখন কি মামলা করা যাবে? অনেকটা সে রকম।‘

বুধবার (১১ মার্চ) ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'নাগরিক প্ল্যাটফর্ম-রিফর্ম ওয়াচ' আয়োজিত ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন নেতৃত্ব দিয়েছেন, তাদের ওপরে স্টেট ওরগানাইজেশন যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন, ম্যাস কিলিং করেছে, যাদের গুলিতে আমাদের ১৪০০-এর বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছে, আজকাল আওয়াজ উঠছে তাদের বিরুদ্ধে কি মামলা করার অধিকার নাই? কেন আপনারা ইনডেমনিটি দিলেন? কেন জুলাই জাতীয় সনদে একটা দফার মধ্যে তাদের ইনডেমনিটি দেওয়া হলো?

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তো এটাকে কি আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন ধরবেন? যুদ্ধের ময়দানে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কর্মকাণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন অন্তর্ভুক্ত হয়- তাহলে সেটা তো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সে জন্য আমরা সেই ইন্ডেমনিটি সমর্থন করেছি।’

মুকিযোদ্ধাদের সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন যদি বলা হয় তাদের মামলা করতে দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকার হত্যা করার দায়ে এখন কি মামলা করা যাবে? অনেকটা সে রকম। সুতরাং এক্সেপশন সব জায়গায় আছে। আমরা সবকিছুকে হিউম্যান রাইটস ভায়োলেশন বলতে পারব না।’

তিনি বলেন, ‘আমাদের অবস্থান গণঅভ্যুত্থানে সময়ের আমাদের জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দিয়েছি, সেটাতে আমাদের সম্মত থাকতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন