বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে মাথায় ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের পূর্বগড় মহল্লার নবী হোসেন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকসুদ মিয়া বানিয়াচং উপজেলার সদর এলাকার ২ নম্বর ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ব্যাটারিচালিত একটি ভ্যানযোগে নবী হোসেন মিয়ার বাড়িতে পানির ট্যাংক ও অন্যান্য মালামাল পৌঁছে দেন ভ্যানচালক মকসুদ মিয়া। ট্যাংক ও মালামাল আনলোড করার পর হঠাৎ বাড়ির ছাদ থেকে কয়েকটি ইট নিচে পড়ে যায়।

এ সময় একটি ইট সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন