

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে মাকে সাথে নিয়ে বাড়ি ফিরলেন মালয়েশিয়া প্রবাসী দুই ভাই মোঃ হানিফ মিয়া ও মানিক বাদশা ক্বাদরী। তারা নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা।
বুধবার (১১ মার্চ) সকাল ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তারা নিজ গ্রামের বাড়িতে পৌঁছান।
হেলিকপ্টারে চড়ে বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হেলিকপ্টার যোগে প্রবাসী দুই ভাইয়ের খবর শুনে এলাকার উৎসুক জনতা উপচেপড়ে তাদের দেখার জন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হানিফ মিয়া দীর্ঘ ১৪ বছর আর তার ছোট ভাই মানিক বাদশা ক্বাদরী দীর্ঘ এক যুগ ধরে মালয়েশিয়ায় কর্মরত। বড় ভাই মোঃ হানিফ মিয়া কয়েক বছর পর পর দেশে আসলে ও ছোট ভাই মানিক বাদশা ক্বাদরী দীর্ঘ এক যুগ পরে দেশে আসছে। তাদের মায়ের ইচ্ছে ছিল ছেলেদেরকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে আসবে।
হানিফের বন্ধু মোঃকামরুজ্জামান রাসেল বলেন,আমাদের বন্ধু হানিফ ও তার ছোট ভাই দীর্ঘ বছর ধরে মালেশিয়ায় অবস্থান করছে।এবার সবার সঙ্গে ঈদ করতে বাড়ি এসেছে। আমরা ফুল নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি।
মোঃ জাকির ফরাজী বলেন, আমার ভাতিজারা দীর্ঘ দিন পরে দেশে আসছে। তাদের মায়ের শখছিল যে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসবে।
মালয়েশিয়া প্রবাসী মোঃ মানিক বাদশা ক্বাদরী বলেন,মায়ের স্বপ্ন ছিল বিদেশ থেকে আসার পরে মাকে নিয়ে হেলিকপ্টারে চরে বাড়ি ফিরবো। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার মতো প্রত্যেক সন্তানের উচিত মায়ের স্বপ্ন পূরণ করা। আমার হেলিকপ্টারে বাড়ি ফেরায় এলাকাবাসীও খুশি হয়েছে।
মন্তব্য করুন