বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির রাঙামাটি জেলার আহ্বায়কের পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ এএম
বিপিন জ্যোতি চাকমা
expand
বিপিন জ্যোতি চাকমা

রাঙামাটির জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগ করেছেন।

বুধবার (১১ মার্চ) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পদত্যাগের বিষয়টি লিখিতভাবে দলীয় কার্যালয়ে নথি পাঠাননি এমনটা নিশ্চিত করেছেন তিনি।

এর আগে ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা পদত্যাগ করেন। পরে একই সঙ্গে ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক অসীম চাকমাসহ এক যোগে ৮৭ জন কর্মী এনসিপি থেকে পদত্যাগ করেন।

বুধবার বিকেলে বিপিন জ্যোতি চাকমা তার ব্যক্তিগত ফেসবুকে এনসিপি থেকে পদত্যাগ ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১০ দশটার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

পদত্যাগের কারণ জানতে চাইলে বিপিন জ্যোতি চাকমা বলেন, রাজনৈতিক মতাদর্শ সবকিছু মিল না থাকাতে আহ্বায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

তিনি আক্ষেপ করে বলেন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাংগঠনিক কোনো বিষয়ে জেলা পর্যায়ে আলোচনা করা হয় না। এছাড়াও জামায়াতে ইসলামী সংগঠনের সঙ্গে তারা জোট বেঁধেছে।

যা আমাদের কিংবা আমার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কোনো মিল নেই। তাই পদত্যাগ করেছি। কাগজে স্বাক্ষর করেছি। আগামীকাল পদত্যাগের নথি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন