বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনে থাকছে না গণভোট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ
expand
তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

সাংবাদিকদের তিনি বলেন, বগুড়া ৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর -৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না।

এ সময় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন