মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বিষয় তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, ওই পোস্টে বিশ্ববিদ্যালয় ও এর পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে মনে হওয়ায় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী সেখানে সংযত ও যুক্তিসঙ্গত মন্তব্য করেন। তবে তার জবাবে গোলাম রব্বানী অশালীন, কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত তার মন্তব্যের জবাবে সরাসরি গালিগালাজ করেন এবং হুমকিসূচক বক্তব্য দেন। এতে একজন নারী শিক্ষার্থী হিসেবে তিনি অপমানিত, আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেন। এ ধরনের আচরণ সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শামিল বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে সবাই নিরাপদ ও সম্মানজনক পরিবেশে মতামত প্রকাশের অধিকার রাখেন। কিন্তু এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও পারস্পরিক সম্মানবোধের পরিপন্থী।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup